Generative Ai কী? chatgpt ও gemini কীভাবে কাজ করে? - PencilBox
pencilbox-06b
What is Generative AI?

Generative Ai কী? chatgpt ও gemini কীভাবে কাজ করে?

  • by পেন্সিলবক্স ক্রিয়েটিভ টিম
  • 29-10-2026 16:17pm
  • 0 Comments
ধরুন, আপনার নতুন ব্যবসার জন্য একটা লোগো বানানো দরকার, কিংবা ফেসবুক পেজের জন্য সুন্দর কিছু কনটেন্ট লেখা প্রয়োজন। এই কাজের জন্য আপনি কি এখনো কোনো গ্রাফিক ডিজাইনার বা কনটেন্ট রাইটারের খোঁজ করেন?
কয়েক বছর আগেও একটি ডিজাইন তৈরি করতে একজন ডিজাইনারের কয়েক ঘণ্টা সময় লেগে যেত। অথচ এখন AI-কে একটি প্রম্পট দিলেই অল্প সময়ের মধ্যে তৈরি করা সম্ভব হচ্ছে নানা ধরনের ডিজাইন। শুধু তাই নয়, কনটেন্ট লেখার কাজও করে দিচ্ছে মুহূর্তেই।
আর পেছনে যে জাদুকরী প্রযুক্তিটি কাজ করছে, তারই নাম Generative AI (জেনারেটিভ এআই)।

তবে AI-এর ব্যবহার শুধু ডিজাইন তৈরি বা কনটেন্ট লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। পড়াশোনা, গবেষণা, প্রোগ্রামিং, ভিডিও তৈরি থেকে শুরু করে দৈনন্দিন অনেক কাজেই এখন AI ব্যবহার করা হচ্ছে। ChatGPT ও Gemini-এর মতো টুলগুলো এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলেছে।
কিন্তু Generative AI আসলে কী? এটি কীভাবে মানুষের নির্দেশনা বুঝে নতুন কিছু তৈরি করে? আর ChatGPT ও Gemini কীভাবে কাজ করে? চলুন, বিষয়গুলো সহজ ভাষায় জেনে নেওয়া যাক।

Generative AI কী?

Generative AI হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial AI এর  এমন একটি শাখা, যা মানুষের দেওয়া নির্দেশ (Prompt) বুঝে সম্পূর্ণ নতুন কোনো কন্টেন্ট বা কনসেপ্ট তৈরি করতে পারে। এখানে 'Generative' শব্দটি এসেছে 'Generate' থেকে, যার অর্থ কোনো কিছু তৈরি বা উৎপাদন করা।


আপনি ChatGPT-কে বললেন, আপনার ব্যবসার জন্য একটি ফেসবুক পোস্ট লিখে দিতে। এটি আপনার নির্দেশনা অনুযায়ী একটি পোস্ট লিখে দেবে। আবার কোনো ছবির বর্ণনা দিলে AI টুলের সাহায্যে সেই বর্ণনা অনুযায়ী ছবিও তৈরি করা যায়।

অর্থাৎ, Generative AI এমন একটি প্রযুক্তি, যা আপনার দেওয়া নির্দেশনা অনুযায়ী নতুন কনটেন্ট তৈরি করতে সাহায্য করে।

Generative AI কোথায় ব্যবহার করা হয়?

বর্তমানে Generative AI শুধু প্রযুক্তির জগতে নয়, বরং পড়াশোনা, ব্যবসা, ডিজাইন ও কনটেন্ট তৈরির মতো নানা কাজে ব্যবহার করা হচ্ছে। ChatGPT ও Gemini-এর মতো Generative AI tools ব্যবহার করে অল্প সময়ে লেখালেখি, ছবি তৈরি, নতুন আইডিয়া বের করা এবং বিভিন্ন কাজের খসড়া তৈরি করা যায়। চলুন, Generative AI-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার জেনে নেওয়া যাক।

AI দিয়ে কনটেন্ট তৈরি

AI content creation বর্তমানে Generative AI-এর অন্যতম পরিচিত ব্যবহার। ব্লগ পোস্ট, ফেসবুক ক্যাপশন, ইমেইল, বিজ্ঞাপনের লেখা কিংবা ভিডিওর স্ক্রিপ্ট তৈরিতে AI সাহায্য করতে পারে।

AI দিয়ে ছবি ও ডিজাইন তৈরি

AI image generation ব্যবহার করে লিখিত নির্দেশনা বা প্রম্পট থেকে নতুন ছবি তৈরি করা যায়। ব্যবসার লোগো, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা বিভিন্ন ডিজাইনের আইডিয়া তৈরিতে এই প্রযুক্তি কাজে লাগে। ফলে ডিজাইনের প্রাথমিক ধারণা তৈরি করা আরও সহজ হয়।

শিক্ষা ও গবেষণার কাজে AI

শিক্ষার্থী ও গবেষকরা যেকোনো জটিল বিষয় সহজে বুঝতে, ভাষা অনুবাদ করতে, বড় কোনো ডকুমেন্ট বা বইয়ের সারসংক্ষেপ তৈরি করতে এবং নতুন কোনো আইডিয়া নিয়ে ব্রেইনস্টর্মিং করতে বিভিন্ন AI tools ব্যবহার করছেন।

AI দিয়ে ভিডিও ও অডিও তৈরি

AI video generation এবং AI audio tools ব্যবহার করে ভিডিও, ভয়েসওভার, অডিও ও ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা যায়। কনটেন্ট ক্রিয়েটর ও মার্কেটাররা এসব টুল ব্যবহার করে কনটেন্ট তৈরির বিভিন্ন ধাপ সহজ করতে পারেন।

ব্যবসা ও ডিজিটাল মার্কেটিংয়ে Generative AI

ব্যবসার পণ্যের বিবরণ লেখা, মার্কেটিং ক্যাম্পেইনের আইডিয়া তৈরি, গ্রাহকের প্রশ্নের উত্তর সাজানো এবং রিপোর্টের খসড়া তৈরিতে Generative AI ব্যবহার করা যায়। বিশেষ করে digital marketing-এর কাজে এটি কনটেন্ট প্লানিং ও নতুন আইডিয়া তৈরিতে সহায়তা করতে পারে।

সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কোডিং (Software Development)

প্রোগ্রামার বা ডেভেলপারদের জন্য জেনারেটিভ এআই একটি ভার্চুয়াল সহকারীর মতো কাজ করে। কোডিং করার সময় জটিল কোনো বাগ (Bug) ফিক্স করা, কোড অপ্টিমাইজ করা বা AI code generation টুলের সাহায্যে পুরো প্রোগ্রামিং লজিক বুঝতে এটি দারুণ সাহায্য করে।

সব মিলিয়ে, Generative AI অনেক কাজ সহজ করতে পারে এবং সময় বাঁচাতে সাহায্য করে। তবে AI-এর তৈরি তথ্য, ছবি বা কনটেন্ট ব্যবহারের আগে সেগুলোর সঠিকতা ও উপযুক্ততা যাচাই করা প্রয়োজন।

 

ChatGPT কী?

বর্তমান সময়ে ইয় ChatGPT নামটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সহজ ভাষায় বলতে গেলে, ChatGPT হলো OpenAI-এর তৈরি একটি অত্যন্ত উন্নত এবং জনপ্রিয় AI chatbot বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বার্তা আদান-প্রদানকারী টুল। এটি মানুষের মতো স্বাভাবিক ভাষায় কথা বলতে, প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন জটিল কাজ সমাধান করতে পারদর্শী।

এখানে
ChatGPT নামটির দুটি অংশ রয়েছে:

●       Chat: অর্থাৎ এটি মানুষের সঙ্গে চ্যাট বা কথোপকথন করার জন্য তৈরি।

●       GPT: এটি মূলত Generative Pre-trained Transformer-এর সংক্ষিপ্ত রূপ

যেভাবে শুরু হয়েছিল ChatGPT -

২০১৫ সালে প্রযুক্তিবিদ স্যাম অল্টম্যান এবং ইলন মাস্কসহ কয়েকজন মিলে ওপেনএআই (OpenAI) প্রতিষ্ঠা করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা, যা মানুষের উপকারে আসবে এবং যার সুফল ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

শুরুতে তারা ছোটখাটো প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন। একপর্যায়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইলন মাস্ক এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এরপর ২০১৯ সালে মাইক্রোসফট ওপেনএআই-তে বিনিয়োগ শুরু করে, যা প্রতিষ্ঠানটির প্রযুক্তি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাইক্রোসফটের এই শক্তিশালী সহায়তার ফলেই ২০২২ সালের নভেম্বর মাসে সবার সামনে আসে ChatGPT-এর বিটা সংস্করণ। রিলিজ করার পর এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এর ত্রুটিগুলো শুধরে নেওয়া হয়।

এর পরের ইতিহাস তো সবারই জানা! প্রযুক্তি দুনিয়ায় এমন ঝড় আগে খুব কমই দেখা গেছে। বর্তমানে প্রতি মাসে সারা বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করছেন। ২০২২ সালের শেষ দিকে আত্মপ্রকাশ করা এই অ্যাপটি মাত্র এক বছরের মাথায় প্রযুক্তির দুনিয়ায় যে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে, তা সত্যিই ইতিহাস হয়ে আছে।


Gemini কী?

ChatGPT যেমন OpenAI-এর তৈরি একটি জনপ্রিয় AI টুল, তেমনি google  এর তৈরি করা এআই টুল হলো Google Gemini। এটি গুগলের নিজস্ব তৈরি একটি অত্যন্ত শক্তিশালী ও বহুমুখী Multimodal Generative AI মডেল।

শুরুতে এর নাম Google Bard রাখা হলেও, গুগলের গবেষকরা এটিকে আরও অনেক বেশি বুদ্ধিমান ও শক্তিশালী করে Gemini নামে নতুন রূপ দেন। এটি শুধু টেক্সট বা লেখাই বোঝে না, বরং ছবি, ভিডিও, অডিও এবং কোডিং সব ধরনের ডেটা একসঙ্গে খুব সহজে প্রসেস করতে পারে।

ChatGPT ও Gemini কীভাবে কাজ করে?

আপনি যখন ChatGPT বা Gemini-তে কোনো প্রশ্ন লেখেন, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই একটি উত্তর পেয়ে যান। কখনো এটি ইমেইল লিখে দেয়, কখনো কঠিন কোনো বিষয় সহজভাবে বুঝিয়ে বলে, আবার কখনো ব্যবসার জন্য নতুন আইডিয়াও তৈরি করে দেয়।

কিন্তু এই টুলগুলো কীভাবে বুঝতে পারে আপনি কী জানতে চাইছেন? আর কীভাবেই বা আপনার প্রশ্ন অনুযায়ী নতুন উত্তর তৈরি করে?

বিষয়টি বুঝতে হলে এর পেছনে কাজ করা কয়েকটি প্রযুক্তি সম্পর্কে জানা প্রয়োজন। চলুন, সহজ ভাষায় জেনে নেওয়া যাক।

১. লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) কী?

ChatGPT ও Gemini-এর মতো AI টুলের পেছনে কাজ করে উন্নত AI মডেল। এগুলোর মধ্যে অনেক মডেলই Large Language Model (LLM) বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি ব্যবহার করে।

সহজভাবে বললে, এই মডেলগুলোকে বিপুল পরিমাণ টেক্সট ও অন্যান্য ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে এগুলো শব্দের ব্যবহার, বাক্যের গঠন, ভাষার ধরন এবং বিভিন্ন ধারণার মধ্যকার সম্পর্ক শিখতে পারে।

বিষয়টি অনেকটা ভাষা শেখার মতো, তবে মানুষের শেখার প্রক্রিয়ার সঙ্গে AI-এর প্রশিক্ষণ এক নয়। AI মূলত ডেটা থেকে বিভিন্ন প্যাটার্ন শিখে। সেই শেখা প্যাটার্ন কাজে লাগিয়েই এটি প্রশ্নের উত্তর দেওয়া বা নতুন লেখা তৈরির মতো কাজ করতে পারে।

 

২. বাক্যের পরবর্তী শব্দ অনুমান (Next-Word Prediction)

চ্যাটজিপিটি বা জেমিনি কিন্তু মানুষের মতো চিন্তা করে বা আবেগ দিয়ে উত্তর তৈরি করে না। এরা মূলত গাণিতিক হিসাব এবং সম্ভাব্যতা (Probability) ব্যবহার করে কাজ করে।

●       প্রম্পট অ্যানালাইসিস: আপনি যখন কোনো প্রশ্ন পাঠান, তখন এআই সেটিকে ছোট ছোট অংশে (যাকে বলা হয় Tokens বা স্ট্রিং) ভেঙে নেয়।

●       শব্দ অনুমান: আপনার বাক্যের ওপর ভিত্তি করে পরবর্তী শব্দটি কোনটি হওয়া সবচেয়ে বেশি যুক্তিযুক্ত, সেটি এরা নিজের বিশাল ডেটাবেজ থেকে অনুমান (Prediction) করে নেয়।

●       উত্তর সাজানো: এভাবে একের পর এক শব্দ যুক্ত করে একটি পূর্ণাঙ্গ এবং অর্থপূর্ণ বাক্য তৈরি করে আমাদের সামনে আউটপুট দেয়।

৩. মাল্টিমোডাল AI: শুধু লেখা নয়, ছবি ও অডিও নিয়েও কাজ

AI-এর সব কাজ শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ নয়। মাল্টিমোডাল AI (Multimodal AI) এমন প্রযুক্তি, যা একাধিক ধরনের তথ্য—যেমন লেখা, ছবি, অডিও বা ভিডিও—প্রক্রিয়া করতে পারে।

 

৪. রিয়েল-টাইম তথ্য অনুসন্ধান (Real-time Search Integration)

Google Gemini: জেমিনির সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এর সাথে সরাসরি গুগলের নিজস্ব সার্চ ইঞ্জিনের সিংক থাকা। আপনি কোনো সাম্প্রতিক খবর বা লাইভ বিষয় জানতে চাইলে এটি সাথে সাথে ইন্টারনেটের লেটেস্ট তথ্য স্ক্যান করে তা সাজিয়ে দেয়।

 

ChatGPT: চ্যাটজিপিটিও এখন ইন্টারনেটে সার্চ করে উত্তর দিতে পারে (Browse with Bing-এর মাধ্যমে), তবে গুগলের নিজস্ব সুবিশাল সার্চ ইনডেক্স ব্যবহার করায় জেমিনি রিয়েল-টাইম তথ্যে অনেক দ্রুত কাজ করে।

 

৫. সুপারকম্পিউটিং অবকাঠামো (Backend Infrastructure)

 

এই বিশাল ডেটা কয়েক মিলি-সেকেন্ডে প্রসেস করতে কিন্তু সাধারণ কোনো কম্পিউটার চলে না, এর জন্য প্রয়োজন হয় বিপুল কম্পিউটিং ক্ষমতা।


OpenAI তাদের AI মডেল
ChatGPT পরিচালনা করতে Microsoft Azure-সহ বিভিন্ন কম্পিউটিং অবকাঠামো ব্যবহার করে।

অন্যদিকে, Google Gemini প্রসেস করতে গুগল ব্যবহার করে তাদের নিজস্ব তৈরি পাওয়ারফুল TPU (Tensor Processing Unit) ও ডেটা সেন্টার অবকাঠামো।

এই ইনফ্রাস্ট্রাকচার AI মডেলকে দ্রুত হিসাব করতে এবং ইউজারের প্রশ্নের উত্তর তৈরি করতে সাহায্য করে। তবে একটি উত্তর তৈরি হতে কত সময় লাগবে তা মডেলের আকার, প্রশ্নের ধরন, সার্ভারের চাপ এবং অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে।

 

ChatGPT ও Gemini-এর কাজের মধ্যে পার্থক্য কী?

ChatGPT ও Gemini-এর মূল উদ্দেশ্য কাছাকাছি হলেও এগুলো একই মডেল নয়। এগুলোর টেকনিক্যাল ডিজাইন, ট্রেইনিং, বিভিন্ন ফিচার এবং অন্যান্য টুলের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে-

 

বিষয়

ChatGPT

Google Gemini

নির্মাতা প্রতিষ্ঠান

OpenAI

Google

মূল প্রযুক্তি

উন্নত AI মডেল (LLM বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল)

উউন্নত AI মডেল (LLM বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল)

কনটেন্ট তৈরি

লেখা, কোড, সারাংশসহ বিভিন্ন কাজে সহায়তা।

লেখা, কোড, সারাংশসহ বিভিন্ন কাজে সহায়তা।

মাল্টিমোডাল সুবিধা

সমর্থিত সংস্করণে টেক্সটের পাশাপাশি ছবি ও অডিও নিয়ে কাজ করতে পারে।

সমর্থিত সংস্করণে ছবি, অডিও ও ভিডিওসহ আরও বিস্তৃত পরিসরে মাল্টিমোডাল কাজ করতে পারে।

ওয়েব সার্চ

প্রি-ট্রেইন্ড ডেটা এবং বিং সার্চ সিংক।

গুগলের নিজস্ব রিয়েল-টাইম সার্চ ইঞ্জিন ইনডেক্স।

 

সব মিলিয়ে, ChatGPT ও Gemini কীভাবে কাজ করে, তা বুঝতে হলে মনে রাখতে হবে- এগুলো ট্রেইনিং এর মাধ্যমে শেখা প্যাটার্ন, গাণিতিক হিসাব এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্যসূত্র ব্যবহার করে উত্তর তৈরি করে। AI কাজ সহজ করতে পারে, তবে সঠিক রেজাল্ট বা ইনফরমেশন পেতে পরিষ্কার নির্দেশনা দেওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা জরুরি।

 

শেষ কথা

Generative AI এখন আমাদের কাজ করার ধরন বদলে দিচ্ছে। ChatGPT ও Gemini-এর মতো টুল ব্যবহার করে লেখালেখি, পড়াশোনা, ডিজাইন, ব্যবসা ও ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজ সহজে করা সম্ভব।

তবে শুধু AI ব্যবহার করতে জানলেই হবে না, এর দেওয়া তথ্য যাচাই করা এবং নিজের প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করাও জরুরি।

FAQ

1.      ChatGPT এবং Google Gemini-এর মধ্যে কোনটি বেশি ভালো?

দুটি টুলই অত্যন্ত শক্তিশালী, তবে এদের কাজের ধরন আলাদা। ChatGPT সাধারণত টেক্সট রাইটিং, কোডিং এবং সৃজনশীল লেখালেখিতে দারুণ পারদর্শী। অন্যদিকে, Google Gemini গুগলের রিয়েল-টাইম সার্চ ইঞ্জিন ইনডেক্স এবং নেটিভ মাল্টিমোডাল ক্ষমতার কারণে ছবি, ভিডিও ও লাইভ তথ্য অনুসন্ধানে বেশ এগিয়ে।

2.     Generative AI দিয়ে কী কী কাজ করা যায়?

Generative AI দিয়ে ব্লগ লেখা, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি, ছবি ও ভিডিও বানানো, অনুবাদ, পড়াশোনার বিষয় বোঝা, কোড লেখা এবং ব্যবসার বিভিন্ন কাজে সহায়তা নেওয়া যায়।

3.     ChatGPT ও Gemini-এর দেওয়া তথ্য কি সবসময় সঠিক?

না। কখনো কখনো এই AI টুলগুলো ভুল, অসম্পূর্ণ বা পুরোনো তথ্য দিতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা উচিত।

4.      প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ও রাইটারদের ভবিষ্যৎ কি এআই-এর কারণে ঝুঁকিতে?

ঝুঁকিতে পড়ার চেয়ে বরং বলা যায় কাজের ধরন বদলে যাচ্ছে। যেসব ডিজাইনার বা রাইটার এআই-কে নিজেদের কাজের সহকারী হিসেবে ব্যবহার করতে শিখবেন, তারা আগের চেয়ে অনেক দ্রুত ও মানসম্মত কাজ উপস্থাপন করতে পারবেন। অর্থাৎ এআই মানুষকে রিপ্লেস করবে না, কিন্তু এআই ব্যবহারকারী মানুষরা অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

5.      AI তৈরি কনটেন্ট কি ওয়েবসাইটে ব্যবহার করলে SEO-তে কোনো সমস্যা হয়?

গুগলের পলিসি অনুযায়ী, এআই দিয়ে লেখা কনটেন্ট ব্যবহারে সরাসরি কোনো বাধা নেই। তবে কনটেন্টটি অবশ্যই পাঠকদের জন্য প্রয়োজনীয়, তথ্যবহুল এবং হিউম্যানাইজড হতে হবে। পুরোপুরি রোবোটিক বা ভুল তথ্যে ভরা কনটেন্ট হলে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করা কঠিন হতে পারে।

6.     Prompt কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ?

Prompt হলো AI-কে দেওয়া নির্দেশনা বা প্রশ্ন। Prompt যত স্পষ্ট ও নির্দিষ্ট হবে, AI-কে নিজের প্রয়োজন বোঝানো তত সহজ হবে। যেমন, শুধু ‘একটি পোস্ট লেখো’ না বলে পোস্টের বিষয়, পাঠক এবং লেখার ধরন উল্লেখ করলে আরও উপযোগী উত্তর পাওয়া যেতে পারে।

 

SEO Elements

Meta Title: Generative AI কী? ChatGPT ও Gemini কীভাবে কাজ করে? | পূর্ণাঙ্গ গাইড

Meta Description: জেনারেটিভ এআই (Generative AI) কী এবং ChatGPT ও Google Gemini কীভাবে কাজ করে, তা সহজ বাংলায় জানুন। জেনে নিন এদের সুবিধা, ব্যবহার ও তুলনা।

Primary Keyword: Generative AI কী

Secondary Keywords:

●       Generative AI

●       ChatGPT কী

●       Gemini কী

●       ChatGPT ও Gemini-এর পার্থক্য

●       Generative AI কীভাবে কাজ করে

●       AI কীভাবে কাজ করে

●       Artificial Intelligence কী

●       Generative AI-এর ব্যবহার

●       AI দিয়ে কনটেন্ট তৈরি

●       AI টুলসের ব্যবহার

URL Slug: /generative-ai-chatgpt-gemini-bangla-guide/

Search Intent: Informational

 

H1: Generative AI কী? ChatGPT ও Gemini কীভাবে কাজ করে?

H2–H3 Heading Structure

●       H2: Generative AI কী?

○       H3: Generative AI কোথায় ব্যবহার করা হয়?

●       H2: ChatGPT কী?

○       H3: যেভাবে শুরু হয়েছিল ChatGPT-

●       H2: Gemini কী?

●       H2: ChatGPT ও Gemini কীভাবে কাজ করে?

○       H3: ১. লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) কী?

○       H3: ২. বাক্যের পরবর্তী শব্দ অনুমান (Next-Word Prediction)

○       H3: ৩. মাল্টিমোডাল AI: শুধু লেখা নয়, ছবি ও অডিও নিয়েও কাজ

○       H3: ৪. রিয়েল-টাইম তথ্য অনুসন্ধান (Real-time Search Integration)

○       H3: ৫. সুপারকম্পিউটিং অবকাঠামো (Backend Infrastructure)

●       H2: ChatGPT ও Gemini-এর কাজের মধ্যে পার্থক্য কী?

●       (FAQ)

●       H2: শেষ কথা

All Comments