অনলাইনে কাজ করা বর্তমানে বহুল পরিচিত একটি পেশা। দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রকারের কাজ করে ঘরে বসেই হাজার হাজার ডলার আয় করা সম্ভব। বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আউটসোর্সিং প্রজেক্টের মাধ্যমে ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে। আপনিও যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে এই ব্লগ আপনার জন্যই। এখান থেকে ফ্রিল্যান্সিংএর বিস্তারিত ধারনা পাওয়া যাবে।
ফ্রিল্যান্সিং নামটা শুনে হয়তো অনেকেই মনে করি, এসব তো প্রোগ্রামার, কম্পিউটার এক্সপার্টের কাজ। এসব জেনে আমাদের কি লাভ? শুনে অবাক হবেন, ফ্রিল্যান্সিং ব্যাপারটার সাথে সেসবের তেমন সম্পর্কই নেই!
হ্যাঁ, অনলাইন ফ্রিল্যান্সিং ব্যাপারটায় এক্সপার্ট হতে হলে কম্পিউটার না্মক যন্ত্রটির সাথে ভালোই খাতির থাকা লাগে, কিন্তু তার মানে এই নয় যে সিএসই থেকে ডিগ্রি থাকা লাগবে ফ্রিল্যান্সিং এর জন্যে। ঘরে বসেই অনলাইন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখা সম্ভব।
ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের চাহিদা অনেক। আপনি যেকোন একটি কাজ ভাল ভাবে শিখেই ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারেন।
গ্রাফিক ডিজাইন হতে পারে আপনার ফ্রিল্যান্সিং করার মাধ্যম।
আমাদের মাঝে আনেকেরই হয়তে বিভিন্ন জায়গা থেকে কোর্স করে / নিজেরা Youtube দেখে গ্রাফিক্স ডিজাইন শেখা আছে। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ফ্রিল্যান্সিং করতে পারছেন না।
All Comments