ডিজিটাল মার্কেটিং ও এর সম্ভাবনা - PencilBox
pencilbox-06b
WhatsApp Image 2021-08-23 at 5.24.10 PM

ডিজিটাল মার্কেটিং ও এর সম্ভাবনা

  • by Saddam Hossain
  • 16-01-2024 11:25am
  • 0 Comments
বর্তমান বিশ্ব বাজার ডিজিটাল ইন্ডাস্ট্রি তে রূপান্তরিত হচ্ছে । প্রযুক্তির কল্যাণে মানুষ দিন দিন আরামপ্রিয় হয়ে উঠছে। প্রযুক্তির ছোঁয়া লেগেছে মার্কেটিং সেক্টরে ও। গতানুগতিক মার্কেটিং এর ধরণ বাদ দিয়ে এখন ডিজিটাল মার্কেটিং এর দিকে এগুচ্ছে সকল ইন্ডাস্ট্রি গুলো

ডিজিটাল মার্কেটিং কি ?

মার্কেটিং খাতে নতুন এক দিগন্ত সূচনা করেছে ডিজিটাল মার্কেটিং । প্রযুক্তির সঠিক ব্যাবহার করে মার্কেটিং সেক্টর টি কে নিয়ে গেছে অন্য উচ্চতায় ।

ডিজিটাল মার্কেটিং হল মার্কেটিং এর উপাদান যা ইন্টারনেট এবং অনলাইন ভিত্তিক । ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং কে আবার ইন্টারনেট  মার্কেটিং ও বলা হয়। 

 

ডিজিটাল মার্কেটিং যে উন্নতির দুয়ার মেলে দিয়েছে তার রয়েছে অনেক সুযোগ সুবিধা। যেমনঃ 

 

  • ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদের সম্পর্কে ধারণা পেতে পারি। কারা আমাদের প্রোডাক্ট নিয়ে আগ্রহী তাদের সহজেই খুজে বের করতে পারি। 
  • আমরা  আমাদের প্রোডাক্ট এর জন্য কাস্টমার নির্দিষ্ট করে দিতে পারি। যার ফলে আমাদের প্রোডাক্ট আমাদের নির্দিষ্ট করে দেয়া কাস্টমার ই দেখবে।
  • Traditional মার্কেটিং এর তুলনায় এর খরচ কম। 
  • এই মার্কেটিং ব্যবস্থাপনায় গ্রাহক থেকে সহজেই ফিডব্যাক নেয়া যায়। যার ফলে ফিডব্যাক অনুযায়ী যদি কিছু পরিবর্তন করতে হয় তা করা যায় । 
  • যেহেতু এইটি অনলাইন ভিত্তিক  তাই সহজেই দেশ বিদেশের সাথে বেবসা করা সম্ভব
  • নিজের সুবিধামত ব্যবসায় পরিবর্তন করা সম্ভব
  • এই বেবস্থাপনা বহুমুখী হওয়ায় , গ্রাহক এর সাথে যোগাযোগ করা সহজ হয়ে গেছে।
  • সমস্ত ফলাফল সঠিকভাবে পরিমাপ করা যায় ।

 

আরও অনেক  সুযোগ সুবিধা রয়েছে ডিজিটাল মার্কেটিং এর । 

 

ডিজিটাল মিডিয়া 

ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের বিভিন্ন ধরণের মিডিয়া ব্যাবহার করতে হয় , এদের ডিজিটাল মিডিয়া বলা হয়।  যেমনঃ আউটপুট স্ক্রিন, মিডিয়া ফরমেট ইত্যাদি।  

ডিজিটাল চ্যানেল 

ডিজিটাল মার্কেটিং কিছু চ্যানেল  নিয়ে কাজ করে থাকে। এদের ডিজিটাল চ্যানেল বলা হয়। কিছু ডিজিটাল চ্যানেল হল ঃ

 

 

বর্তমান সময়ে এই প্রত্যেকটি চ্যানেল এর গুরুত্ব অনেক। 

 

কন্টেন্ট

ডিজিটাল মার্কেটিং এর প্রধান বিষয় হচ্ছে কন্টেন্ট । যার কন্টেন্ট যত ভালো হবে মার্কেটিং ক্ষেত্রে সে ততো এগিয়ে থাকবে।তাই, আগে জানতে হবে কন্টেন্ট কি ?

 

কন্টেন্ট হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য কে মানুষের বোধগম্য করে তুলার নমুনা। সহজ কথায় বললে মানুষ কে বুঝানোর জন্য আমরা যে সকল কাজ করে থাকি ঐগুলো ই হচ্ছে কন্টেন্ট। 

কন্টেন্ট আবার ৪ ধরণের হয়ে থাকে । যেমনঃ

 

  • Writting Content

 লিখার মাধ্যমে আমরা যে কন্টেন্ট প্রকাশ করে থাকি তা ই হচ্ছে Writting Content ।

  • Image Content

ছবির মাধ্যমে আমরা যে কন্টেন্ট প্রকাশ করে থাকি তা ই হচ্ছে Image Content।

  • Audio Content

অডিও মাধ্যমে আমরা যে কন্টেন্ট প্রকাশ করি তা ই হচ্ছে Audio Content ।

  • Video Content

ভিডিও এর মাধ্যমে আমরা যে কন্টেন্ট প্রকাশ করি তা ই হচ্ছে VideoContent ।

 

আমরা অনেক সময় দেখে থাকি কন্টেন্ট ভালো কিন্তু তার কন্টেন্টে কোন রিচ নেই । এর কারণ হচ্ছে মার্কেটিং এর অভাব। সঠিক ভাবে মার্কেটিং করতে পারলে অবশ্যই তার কন্টেন্ট এর রিচ পেত । তাই বর্তমান সময়ে  মার্কেটিং অত্যাবশ্যকীয় ।

 

ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ে অনেক বৃহৎ সেক্টরে রূপ নিয়েছে। মানুষ ডিজিটাল মার্কেটিং কে কেন্দ্র করেই নিজের ক্যারিয়ার গড়ে তুলছে । 

আগামী ১০ বছরে হয়তোবা সবকিছুই অনলাইন ভিত্তিক হয়ে যাবে। তখন, সব কিছুই করা হবে অনালাইনে। যার ফলে বাড়বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা । এক কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর ভবিষ্যৎ। প্রযুক্তি যত উন্নত হবে ডিজিটাল মার্কেটিং ততো অ্যাডভান্স হবে । 

All Comments